১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

কারবালায় বিভিন্ন সন্ত্রাসী হামলা পরিচালনা এবং অসংখ্য শিয়াকে হত্যার সাথে জড়িত আল কায়েদার এক ভয়ানক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নুন বার্তা সংস্থা এ খবর প্রকাশ করে উল্লেখ করেছে যে, গত পরশু চালানো এক অভিযানে এ সন্ত্রাসী গ্রেপ্তার হয়। কারবালা শহরের পুলিশ প্রধান আলাউল গানেমী এ সন্ত্রাসীর নাম উল্লেখ করা হতে বিরত থেকে জানিয়েছেন: পুলিশ বহুদিন যাবত যে দুই ভয়ংকর সন্ত্রাসীর সন্ধানে ছিল, গ্রেপ্তার হওয়া আল কায়েদা সদস্য তাদের একজন। তিনি বলেন: আল কায়েদা জঙ্গি বাহিনীর এ সদস্য এ পর্যন্ত ১৭ জনকে হত্যা এবং এ শহরের অধিবাসীদেরকে শহর ত্যাগের জন্য হুমকি দেয়ার কথা স্বীকার করেছে এবং তার অন্যান্য অপরাধকর্মের ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান। উল্লেখ্য যে, ইরাকের কিছু কিছু শহরের অধিবাসীদের জোরপূর্বক শহর ছেড়ে অন্যান্য শহরে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে পত্র প্রেরণ করা হচ্ছে। এ সকল পত্রে তাদেরকে নিজেদের বসত-ভিটা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলা হচ্ছে অন্যথায় তাদেরকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। #